Personal Employe

 আমরা যারা নিয়মিত Claude বা ChatGPT ব্যবহার করি, তাদের একটা বড় সমস্যা হলো প্রতিবার নতুন চ্যাট শুরু করলে আমাদের আবার জিরো থেকে শুরু করতে হয়। তাকে আবার বলতে হয় আমি কে, আমার গোল কী বা আমি কী নিয়ে কাজ করছি। এটা অনেকটা প্রতিদিন একজন নতুন ইন্টার্নকে কাজ শেখানোর মতো।


কিন্তু এই সমস্যার সমাধান হলো আপনার নিজস্ব একটি Digital Brain বা Memory তৈরি করা। এই সিস্টেমটা সেটআপ করা এতটাই সহজ যে ১০ মিনিটে এটি করে ফেলতে পারবে।


- চলুন দেখে নিই কীভাবে আপনি নিজের জন্য একটি AI Employee বা Chief of Staff তৈরি করবেন:


ধাপ ১: Obsidian ইন্সটল করুন


প্রথমে https://obsidian.md থেকে এটি ফ্রিতে নামিয়ে নিন। এটি মূলত একটি নোট-টেকিং অ্যাপ যেখানে সব তথ্য প্লেইন টেক্সট হিসেবে আপনার কম্পিউটারে সেভ থাকে। এর কোনো ক্লাউড বা সাবস্ক্রিপশন ফি নেই। এখানে একটি ফোল্ডার বা Vault তৈরি করুন।


ধাপ ২: আপনার Memory File তৈরি করুন


এটিই আপনার সিস্টেমের হৃৎপিণ্ড। একটি নতুন নোট খুলুন এবং নাম দিন Memory File। এখানে আপনার সম্পর্কে সব লিখে রাখুন। যেমন:


- আপনি কে এবং আপনার মূল লক্ষ্য কী?


-আপনার ব্যবসার ধরন বা আপনার পড়াশোনার বিষয়গুলো কী কী?


- আপনার কথা বলার ধরন বা রাইটিং স্টাইল কেমন?


- বর্তমানে আপনি কোন কোন প্রজেক্টে কাজ করছেন?


ধাপ ৩: কানেকশন তৈরি করুন (MCP)


আপনার কম্পিউটারের ফাইলগুলো যেন Claude পড়তে পারে, সেজন্য GitHub থেকে "Obsidian MCP" সার্চ করে ছোট একটি কানেক্টর সেটআপ করে নিন। এটি মূলত Claude আর আপনার নোটগুলোর মধ্যে একটি ব্রিজ বা সেতু হিসেবে কাজ করবে।


ধাপ ৪: Claude Projects-এ যুক্ত করুন

আপনি যদি Claude-এর প্রো ইউজার হন বা Claude Projects ব্যবহার করেন, তবে আপনার এই Memory File-টি সেখানে আপলোড করে দিন। এর ফলে প্রতিবার কথা বলার সময় Claude অটোমেটিক আপনার সব ফাইল পড়ে নেবে।


ধাপ ৫: ম্যাজিক ইনস্ট্রাকশন সেট করুন

Claude-এর Custom Instruction সেকশনে গিয়ে এই লাইনটি লিখে দিন:

Prompt: "Before answering any question, always read my 'Memory File' and use the context provided there to inform your response. Do not ask me for information that is already present in my vault."


এখন কী হবে?

আপনি যদি ১ মাস পর Claude-কে বলেন, "আমার গত সপ্তাহের পেন্ডিং কাজগুলো কী কী?" সে আপনার Obsidian ফাইলগুলো চেক করে সাথে সাথে একটা লিস্ট দিয়ে দেবে। আপনাকে আর মনে করিয়ে দিতে হবে না কোন ক্লায়েন্টের সাথে কথা হয়েছিল বা আপনার প্রজেক্টের স্ট্যাটাস কী।


ডিটেইল প্রম্পট (Memory File-এর জন্য):

আপনি যদি আপনার মেমোরি ফাইলটি আরও প্রফেশনাল করতে চান, তবে Claude-কে এটি দিয়ে শুরু করতে পারেন:

Prompt: "Act as a Personal Knowledge Management Expert. Based on our conversation, help me draft a comprehensive 'Memory File' for my AI Employee. This file should cover my identity, business structure, specific workflows, communication style, and long-term goals. Present it in a clean Markdown format so I can copy it into my Obsidian vault."


টুলস সবাই ব্যবহার করে কিন্তু যারা সিস্টেম বিল্ড করতে জানে, তারাই এগিয়ে থাকে। আজই আপনার এই AI Employee-টি সেটআপ করে ফেলুন!



Comments

Popular posts from this blog

Standout AI Video-to-Text Tools

দৈনন্দিন জীবনে ChatGPT-এর ১০০টি ব্যবহার

ভিডিও তৈরি করার জন্য এমন কিছু টুল ও প্ল্যাটফর্মের লিস্ট